ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

শুভ-তানহার ‘ভাল থেকো’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬
  • ৩৭৮ বার

প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন ঢালিউডের এই প্রজন্মের নায়ক আরিফিন শুভ ও মিষ্টি মেয়ে তানহা তাসনিয়া। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভাল থেকো’ ছবিতে দেখা যাবে এই জুটিকে।

মঙ্গলবার এফডিসির ৮ নং ফ্লোরে অনুষ্ঠিত হয়েছে ছবিটির শুভ মহরত। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।

‘ভাল থেকো’ ছবিটির পাশাপাশি একই পরিচালকের আরেকটি ছবি ‘প্রেমী ও প্রেমী’ ছবিকেও অভিনয় করছেন শুভ-তানহা।

ছবিতে অভিনয় প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, জাকির হোসেন রাজু জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন নির্মাতা। তার সঙ্গে কাজ করাটা সৌভাগ্যের বিষয়। আশা করছি ভালো কিছু হবে।

আরিফিন শুভ’র সঙ্গে অভিনয় প্রসঙ্গে নায়িকা তানহা বলেন, এই সময়ের জনপ্রিয় নায়ক শুভ। তার অভিনয় আমার খুব পছন্দ। বলা যায় আমি তার ফ্যান। ভালো লাগছে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের সুযোগ পেয়ে। আমাদের জুটি দর্শক গ্রহণযোগ্যতা পাবে বলে আশা রাখছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শুভ-তানহার ‘ভাল থেকো’

আপডেট টাইম : ১২:৫২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬