ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

পানের যত উপকারিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬
  • ৪১৩ বার

পান খাওয়ার রীতি আমাদের দেশে বেশ পুরোনো। তা ছাড়া সনাতন ধর্মে বিভিন্ন পূজায় পানপাতার ব্যবহার রয়েছে। পানের সঙ্গে চুন-সুপারি দিলে ব্যাপারটাই জমে ‌যায়।

তবে অনেকে পান খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে মনে করেন। কিন্তু এই ধারণা একেবারেই ঠিক নয়। পান খাওয়ার একাধিক উপকারিতা রয়েছে।

আয়ুর্বেদ শাস্ত্র অনু‌যায়ী পান খেলে ক্যানসারের মতো ভয়াবহ রোগকেও প্রতিহত করা ‌যায়। জেনে নিন পান খেলে কী কী রোগ থেকে দূরে থাকবেন আপনি।

ক্ষত নিরাময়ে কা‌র্যকরী

পানপাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল রাসায়নিক থাকে। তাই পানপাতা বেটে ক্ষত স্থানে দিলে দ্রুত নিরাময় সম্ভব। পানপাতা ব্যবহার করলে সংক্রমণের ভয়ও থাকে না। পানের বেদনানাশক গুণ থাকায় ব্যথা থেকে মুক্তি মেলে।

মুখের রোগে উপকারী

পান তার নিজের বিশেষ ধরনের গন্ধের জন্য বিখ্যাত। পান খেলে মুখের দুর্গন্ধ দূর হয়। পান খেলে মুখের ভেতরের অ্যাসকরবিক অ্যাসিডের স্তর স্বাভাবিক থাকে। ‌যার ফলে বিভিন্ন রোগ দূরে থাকে। পান খেলে দাঁত পরিষ্কার হয়, ফলে দাঁতে ক্ষয়ের সম্ভাবনা থাকে না।

অস্থি সন্ধির ব্যথা দূর করে

বাতের ব্যথা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে পান। পান থেঁতো করে একটা কাপড়ের পুঁটলিতে ভরুন। এবার গরম পানিতে ওই পুঁটলি ডুবিয়ে ব্যথা জায়গায় সেঁক দিন। আরাম পাবেন।

পেটের ব্যথা থেকে মুক্তি

পেটে ব্যথা বা কোষ্টকাঠিন্য হলে পান পাতার ওপর নারকেল তেল লাগিয়ে মোমবাতির ওপর ধরুন। এবার পেটে সেঁক দিন। পেটে ব্যথা থেকে মুক্তি মিলবে।

গলা খুসখুস দূর করে

গলা খুসখুস করলে পানপাতার ৫ মিলিলিটার রস এক গ্লাস গরম পানিতে মিশিয়ে আস্তে আস্তে খান। আরাম পাবেন। বিখ্যাত অনেক গায়ক গলা ভালো রাখতে এই টোটকা ব্যবহার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

পানের যত উপকারিতা

আপডেট টাইম : ১২:১৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬