ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এ আর রহমান ও সায়রা বানুর বিবাহ বিচ্ছেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ১৩৫ বার

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। সব সময় পজিটিভ খবরের শিরোনামে থাকেন। এবার এর ব্যতিক্রম হলো। হিন্দুস্তান টাইমসে প্রতিবেদনে বলা হয়েছে, এ আর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন।

এ প্রসঙ্গে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সায়রা বানু ও তার স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক আল্লারাখা রাহমানের (এ আর রাহমান) পক্ষ থেকে বন্দনা শাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস এই বিবৃতি প্রদান করছে। দাম্পত্য জীবনের দীর্ঘ সময় পর, তারা আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাদের সম্পর্কের মধ্যে সৃষ্ট মানসিক চাপের ফলাফল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং সমস্যাগুলো এমন পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমানে উভয় পক্ষই মিটমাট করতে সক্ষম নন।’

উল্লেখ্য, ১৯৯৫ সালে এ আর রাহমান ও সায়রা বানুর বিবাহ হয়। তাদের তিন সন্তান– খাদিজা, রাহিমা ও আমিন। তাদের বড় মেয়ে খাদিজা ২০২২ সালে বিয়ে করেছেন।

এদিকে এ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে রাহমান পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এ আর রহমান ও সায়রা বানুর বিবাহ বিচ্ছেদ

আপডেট টাইম : ১০:২৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪