ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অবশেষে প্রেমিক পুরুষকে সামনে আনলেন পরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৩০৩ বার

প্রেম, বিয়ে, বিচ্ছেদ এসব নিয়েই আলোচনায় বেশি থাকেন ঢালিউড সুন্দরী পরীমণি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের নিয়ে একাকী জীবন যাপন করছেন এই তারকা। এরইমধ্যে অভিনেত্রীর নতুন প্রেমের খবরে শোরগোল পড়ে যায় শোবিজ অঙ্গনে। ভক্তরা জানতে চান- কে সেই প্রেমিক পুরুষ! অবশেষে আড়ালে থাকা সেই মানুষকে প্রকাশ্যে আনলেন নায়িকা।

গত ১৮ নভেম্বর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। যেখানে তিনি লেখেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’

ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে কারও হাতের ওপর হাত রেখেছেন পরীমণি। হাতটি কোন এক পুরুষেরই হবে। কারণ তার হাতের ঘড়ি সেটাই জানান দিচ্ছিল।

নতুন প্রেমের খবর জানান দিলেও নায়িকার পাশে থাকা পুরুষটির চেহারা কিংবা নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। এরপর থেকেই পরীমণির জীবনের নতুন মানুষটি কে? তা জানতে মরিয়া হয়ে ওঠেন নেটিজেনরা। অবশেষে আড়ালে থাকা সেই মানুষকে প্রকাশ্যে এনে নায়িকা জানান দিলেন পুরোটাই ছিল প্রাংক।

জানা গেছে, ওই পুরুষ আর কেউ নন, পরীমণির নতুন কস্টিউম ডিজাইনার। এদিন রাত সোয়া আটটায় ফেসবুকে সেই ভিডিওর পুরোটা পোস্ট করে ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘প্রাংকটা কি একটু বেশি হয়ে গিয়েছিল?’

পুরো ভিডিওটি পরীমণি পোস্ট করা মাত্রই নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে তার কমেন্টসবক্সে।

প্রসঙ্গত, সর্বশেষ গত ৮ নভেম্বর ওটিটিতে মুক্তি পায় পরীমণি অভিনীত ‘রঙিলা কিতাব’। সিরিজে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে পরীমণিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অবশেষে প্রেমিক পুরুষকে সামনে আনলেন পরী

আপডেট টাইম : ০৬:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪