ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সবুজের প্রেমে পড়েছি: ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১৪৪ বার

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি বহু গুণে গুণান্বিত তিনি। নাচ, লেখালেখি ও আঁকাআঁকিতেও বেশ পারদর্শী। তবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে দু’মুখো আচরণের কারণে সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী। এরপর থেকেই অনেকটা আড়ালে চলে যান ভাবনা।

তবে বর্তমানে আড়াল ভেঙে আবার সবর হচ্ছেন কাজে। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ফেসবুকেও লিখে যাচ্ছেন নানা কথা। প্রকাশ করছেন নিজের আঁকা নানা ছবি ও কাজের তথ্য।

তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার একটি ওয়েডিং ফেস্টিভ্যালে অংশ নেন ভাবনা। এ সময় অতিথিদের সামনে তুলে ধরেন নতুন প্রেমের কথা। জানান, ছবি আঁকতে গিয়েই এবার সবুজ রঙের প্রেমে পড়েছেন তিনি।

ভাবনার ভাষ্য, ‘ইদানীং সবুজ রঙের প্রেমে পড়ছি। তাই গাছপালা, প্রকৃতির ছবি আঁকছি৷ তবে ব্যক্তি প্রেমে পড়তে চাই না।’

ভাবনা জানান, ২০২৫ সালের বইমেলায় প্রকাশ হবে তার নতুন আরও একটি বই। নাম ‘আমার কোন বন্ধু ছিল না’। তবে এটি কবিতা, গল্প না উপন্যাস সে বিষয়ে বিস্তারিত জানাননি এই অভিনেত্রী।

এদিকে ভাবনা সবশেষ যুক্ত হয়েছেন ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের সিনেমায়। হিমু আকরামের পরিচালনায় এতে জুলেখা চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমাতে আরও থাকছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও ঢাকার অভিনেতা শরিফুল রাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সবুজের প্রেমে পড়েছি: ভাবনা

আপডেট টাইম : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪