ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১৭০ বার

সড়ক দুর্ঘটনায়আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। আজ শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন রুবেলের সঙ্গে থাকা ২ জন। বরগুনার আমতলীতে যাওয়া পথে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান নায়ক নিজেই।

রুবেল বলেন, ‘আজ অল্পের জন্য বেঁচে গেছি। বরগুনা আমতলীতে কারাতে একটি একাডেমির আয়োজনে আজ আমার অংশ নেওয়ার কথা। তাই সকালে আমরা মাইক্রোবাসে করে সেখানে যাচ্ছিলাম। আমাদের গাড়ি চালক একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দেখতে পায়, সামনে থেকে দ্রুত গতিতে আরেকটি বাস আসছে। তখন উপায় না পেয়ে মাইক্রোবাসটি রাস্তার একপাশে নামিয়ে দেয়। সেসময় একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় গাড়ির একপাশ দুমড়ে-মুচড়ে গেছে। ভাগ্য ভালো হওয়ায় আল্লাহ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তবে মাইক্রোবাসে থাকা সবাই কমবেশি আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা একটু বেশি খারাপ। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরাও সেই হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়েছি। আমার খুব বেশি কিছু হয়নি। দুজনকে হাসপাতালে রেখে আমরা এখন বরগুনার আমতলীতে পথে আছি।’

এদিকে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চিত্রনায়ক রুবেলসহ আরও দু’জন আহত হন। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতা মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, ‘সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল তাদের বহনকারী একটি মাইক্রোবাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। দুইজন আহত হয়েছেন। তবে নায়ক রুবেল সুস্থ আছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

আপডেট টাইম : ০৬:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪