ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১১৭ বার

১৫ নভেম্বরে বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘দরদ’। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ঈদের পরে এতো বড় পরিসরে বাংলা সিনেমা মুক্তি দিয়ে প্রশংসা পাচ্ছেন এই নির্মাতা। প্রায় পাঁচ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই শাকিব খানের সিনেমা মুক্তি পাওয়ার পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, শাকিব খানের সর্বাধিক সিনেমার নায়িকা ও সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

তিনি বলেছেন, ‘ ঈদের অনেক দিন পর সিনেমা রিলিজ হলো। দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ। আর শাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না। কারণ, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব খান চেঞ্জ করছে। যেটা অপ্রিয় সত্য কথা। সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য, এবং দরদের পুরো টিমকে।’

লন্ডন, মালদ্বীপ এবং ইউএস-এর যেসব হলে দরদ মুক্তি পেয়েছে, সেগুলোতে প্রায় নব্বই শতাংশ টিকেট বিক্রি হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। এই সাফল্যের কৃতিত্ব শাকিব খানতে দিতে চান অনন্য মামুন।

নির্মাতা বলেন, ‘মেগাস্টারের একটা পাওয়ার লাগে। সেটা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বেই। একটা সিনেমা মুক্তির পর যদি আনন্দ উৎসব না হয়, তাহলেতো লাভ নেই। দরদ মুক্তির পর আমরা কিন্তু প্রমাণ পেয়েছি, শাকিব খান কোন পর্যায়ে চলে গেছে।’

প্রায় পাঁচ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই শাকিব খানের সিনেমা মুক্তি পেলো। সিনেমাটি বাংলাদেশে মুক্তির দুই সপ্তাহ পর ভারতে মুক্তির কথা রয়েছে। প্যান ইন্ডিয়ার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়াও আরও অভিনয় করেছেন— বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।

উল্লেখ্য, দেশে ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দরদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

আপডেট টাইম : ১২:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪