ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এখনই মা হতে নিষেধ করেছিলেন কাঞ্চন, শোনেননি শ্রীময়ী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১৩৯ বার

বর্তমান সময়ের টালিউডের অন্যতম চর্চিত জুটি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সদ্যই তাদের সংসার বড় হয়েছে। দীপাবলির সময় কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তারকা দম্পতির। এখন মেয়েকে নিয়েই দিন কাটছে তাদের। কিন্তু তৃতীয় স্ত্রী এত তাড়াতাড়ি মা হন, সেটি নাকি চাননি কাঞ্চন! এ বিষয়ে মুখ খুলেছেন শ্রীময়ী।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী চট্টরাজ জানান, দোল পূর্ণিমার সময়ই জানতে পারেন যে তিনি মা হতে চলেছেন। আর রাসপূর্ণিমায় তাদের সঙ্গে রয়েছে তাদের একরত্তি সন্তান কৃষভি। যদিও এখনও আনন্দ আঁতুড় না ওঠায় ঠাকুরের কোনও কাজ করতে পারছেন না অভিনেত্রী। তবুও বাড়িতে রাসের পূজা কিন্তু বাদ যায়নি। আর সেই আবহেই শ্রীময়ী জানান কাঞ্চন চাননি তিনি এত অল্প বয়সে মা হন।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কাঞ্চন আমাকে বলেছিল ২৭ বছরেই মা হবি? আর একটু সময় নে। কিন্তু আমরা একসঙ্গে এত ঘুরেছি। সময় কাটিয়েছি, বাড়িতে একা থেকেছি যে আমি সময় নষ্ট করতে চাইনি। চেয়েছিলাম যাতে এবার তিন জন একসঙ্গে সময় কাটাতে পারি।’ ফলে স্বামী নিষেধ করলেও, মা হওয়ার সিদ্ধান্ত যে শ্রীময়ীই নিয়েছেন সেটা জানিয়ে দেন।

শ্রীময়ী এদিন আরও জানান যেহেতু মেয়েকে পুরো বাবার মতোই দেখতে হয়েছে, গায়ের রং গোলাপি। যদিও কাঞ্চনের বাবার জন্মদিনেই সন্তানের জন্ম হোক চেয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। অর্থাৎ ১৭ নভেম্বর। কিন্তু কৃষভি অনেকটা বড়সড় হয়ে যায়, সেদিন দুপুরে প্রায় নড়াচড়া বন্ধ হতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হয়।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আইনিভাবে বিয়ে সারেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এরপর ২ মার্চ সামাজিক রীতিতে বিয়ে করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এখনই মা হতে নিষেধ করেছিলেন কাঞ্চন, শোনেননি শ্রীময়ী

আপডেট টাইম : ১২:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪