ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মারা গেছেন সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১০৮ বার

মারা গেছেন কিংবদন্তি সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

আশীষ খাঁর অফিশিয়াল ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবরে জানানো হয়, অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে শ্রদ্ধেয় এবং প্রিয় আশীষ খাঁ শুক্রবার আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের জীবনে তাকে পেয়ে আমরা ধন্য হয়েছি এবং তিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।

উল্লেখ্য, ওস্তাদ আশীষ খাঁ ভারতের একজন স্বনামধন্য সরোদবাদক। তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি এবং ওস্তাদ আলী আকবর খাঁর ছেলে। ‘গোল্ডেন স্ট্রিংস অফ দ্য সরোদ’-এর জন্য ‘বিশ্বসেরা সংগীত’ বিভাগে ২০০৬ সালে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হন তিনি।

আশীষ খাঁ একজন অভিনয়শিল্পী, সুরকার এবং পরিচালক হওয়ার পাশাপাশি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ আর্টস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একজন সহযোগী অধ্যাপকও ছিলেন।

উস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি হিসেবে তিনি রবিশঙ্কর এবং দ্য বিটলসের মতো সংগীতজ্ঞদের সাথে সংগীতচর্চা করেছেন। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বাইরে, তিনি এবং তার ভাই প্রাণেশ খাঁ রূপা বিশ্বাসের গাওয়া ডিস্কো জ্যাজ (১৯৮২) অ্যালবামের জন্য ডিস্কো সংগীতও রচনা করেছিলেন। রবি শঙ্করের অধীনে তিনি অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের অপুর সংসার, পরশ পাথর, জলসাঘর, এবং রিচার্ড অ্যাটেনবারোর চলচ্চিত্র ‘গান্ধী’সহ চলচ্চিত্র এবং মঞ্চ উভয়ের জন্য সংগীতের পরিবেশনার নেপথ্যে শিল্পী হিসেবে কাজ করেছেন।

তিনি জন হিউস্টনের চলচ্চিত্র ‘দ্য ম্যান হু উড বি কিং’, ডেভিড লিনের ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’তে মরিস জারের সাথে নেপথ্যশিল্পী হিসেবেও কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মারা গেছেন সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ

আপডেট টাইম : ১১:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪