ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

‘বাজিগর ২’ নিয়ে আসছেন শাহরুখ!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ২৩৩ বার

আব্বাস-মাস্তান পরিচালিত রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘বাজিগর’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৯৩ সালে। নায়ক নয় খলনায়ক হিসাবেই ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে বাজিমাত করেছিলেন বলিউডের কিং শাহরুখ খান। ক্যারিয়ারের শুরুতেই মাইলফলক তৈরি করে দিয়েছিল ছবিটি। এই সিনেমার সুবাদেই বলিউড পেয়েছিল শাহরুখ-কাজলের মতো ‘সুপারহিট’ জুটি। যে জুটির ম্যাজিক তিন দশক পেরিয়ে আজও অটুট।

যেই সিনেমার হাত ধরে কিং খানের উত্থান, এবার জানা গেল সেই ছবি সিক্যুায়াল তৈরি হচ্ছে। আসছে ‘বাজিগর ২’। ঘোষণা দিয়েছেন ‘বাজিগর’-এর প্রযোজক রতন জৈন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সম্প্রতি রতন জৈন জানিয়েছেন শাহরুখের সঙ্গে ‘বাজিগর’-এর সিক্যুয়েল নিয়ে বেশ কয়েক ধাপে আলোচনা হয়েছে তার। শাহরুখ নাকি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন।

ছবিটি যে হবেই, সে কথা জোর গলায় জানিয়েছেন রতন। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন। বাকি বিষয়টি শাহরুখের উপরে নির্ভর করছে বলেই জানিয়েছেন তিনি।

রতন আরও জানান, এই মুহূর্তে জোরকদমে এগোচ্ছে ‘বাজিগর ২’-এর চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্যে নানারকম সম্ভাবনার কথা নিয়ে আলাপ-আলোচনা চলছে। তবে ‘বাজিগর’-এর মান যাতে রাখতে পারে এই ছবি, সেই চেষ্টা তারা পুরোদমে চালাচ্ছেন।

আর কাজল? শাহরুখের পাশাপাশি তিনিও কি এই ছবিতে হাজির হবেন? সে প্রশ্নের জবাবে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন এই প্রযোজক। নায়িকার বিষয়টি এখনই স্পষ্ট করলেন না তিনি।

চলতি বছর বড় পর্দা থেকে ফের উধাও শাহরুখ খান। ফলে ‘বাদশা’র আগামী ছবি ‘দ্য কিং’ নিয়ে আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে। আগেই জানা গিয়েছিল, এই ছবির সুবাদেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তার মেয়ে সুহানা খান।

জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর ‘লিওঁ’ ছবি থেকে অনুপ্রাণিত ‘কিং’-এর গল্প। ‘কিং’-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড়পর্দায় ‘বাদশা’র সঙ্গে কাজ করলেও তার বিপরীতে খলচরিত্রে এই প্রথম ‘জুনিয়র বি’।

খোদ অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে অভিষেক অভিনীত এই চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন। ‘কিং’-এ শাহরুখ-অভিষেকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খানও। এই ছবি সম্পর্কে শাহরুখ বলেছিলেন, “পুরোপুরি অ্যাকশন ড্রামা!”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

‘বাজিগর ২’ নিয়ে আসছেন শাহরুখ!

আপডেট টাইম : ১১:০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪