ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ঊনপঞ্চাশে আমিশার জীবনে প্রেম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ১৩১ বার

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল অভিনয়ে এখন ততটা নিয়মিত নন। দীর্ঘ সাড়ে ৪ বছর পর ‘গদর টু’ সিনেমার মাধ্যমে গত বছর পর্দায় ফিরেন এই অভিনেত্রী। অনিল শর্মা পরিচালিত এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। স্বাভাবিক কারণে দীর্ঘদিন পর আলোচনায় উঠে আসেন এই নায়িকা। এবার ব্যক্তিগত কারণে খবরের শিরোনাম হলেন ৪৯ বছর বয়সি এই অভিনেত্রী।

বুধবার (১৩ নভেম্বর) আমিশা প্যাটেল তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, কোনো রেস্তোরাঁয় চেয়ারে বসা নির্বাণ। তার কোলে বসে আছেন আমিশা। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘দুবাই— আমার ডার্লিং নির্বাণের সঙ্গে সুন্দর সন্ধ্যা।’ এরপর থেকে নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর চর্চায় রয়েছেন আমিশা। নেটিজেনদের অনেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে কেউ কেউ তাদের বয়সের ব্যবধান নিয়ে কটাক্ষ করছেন।

আমিশার বয়স এখন ৪৯ বছর। আর নির্বাণের বয়স ৩০। ১৯ বছরের ছোট যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। যদিও প্রেমের গুঞ্জন নিয়ে টুঁ-শব্দও করেননি আমিশা।

ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে আমিশা প্যাটেলের। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন কানভ পুরির সঙ্গে। ২০০৮ সালে মিড-ডেকে দেওয়া সাক্ষাৎকারে সম্পর্কের কথা স্বীকার করেন। কিন্তু ২০১০ সালে এক টুইটে এ সম্পর্ক ভাঙার ঘোষণা দেন এই অভিনেত্রী।

২০০০ সালে বলিউডে পা রাখেন আমিশা। কিন্তু ২০০৩ সালের পর সেভাবে আর বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি আমিশার সিনেমা। মাঝে একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন। নিজে প্রযোজনা সংস্থাও খুলেও কোনো লাভ হয়নি। তবে ব্যর্থতার তকমা ‍মুছে দিয়েছে ‘গদর টু’। বর্তমানে তার হাতে ‘তওবা তেরা জালওয়া’ সিনেমার কাজ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ঊনপঞ্চাশে আমিশার জীবনে প্রেম

আপডেট টাইম : ১০:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪