ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ক্যানসার আক্রান্ত হিনার পোস্টে তোলপাড় নেটদুনিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ১৩৫ বার

ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। গত ২৮ জুন ক্যানসার ধরা পড়ে তার। স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার খবরটি নিজেই জানিয়েছিলেন হিনা।

বর্তমানে ক্যানসারের চিকিৎসা চলছে হিনার। কিন্তু এই যন্ত্রণার মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী। প্রায় সময়ই নিজের ক্যানসার যুদ্ধ নিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা যায় তাকে, যা নিয়ে বেশ চিন্তিত থাকেন হিনার ভক্ত-অনুরাগীরা। এবার অভিনেত্রীর একটি পোস্ট নিয়ে তোলপাড় নেটদুনিয়া।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করেছেন হিনা। যেখানে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ, আমি জানি না আমার জন্য আপনার কী পরিকল্পনা। কিন্তু আমি সব সময় আপনার উপর বিশ্বাস রাখতে চাই। এমনকি, দুঃখ-কষ্ট ও যন্ত্রণার মুহূর্তেও। বহু অনিশ্চয়তার মধ্যেও আমি আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস করি। এমন কঠিন অবস্থা থেকে আমাকে বের করুন।’

এমন পোস্ট করার পর থেকেই যেন আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন হিনার ভক্তরা। অনেকেরই ধারণা, হয়তো সাহস হারিয়ে ফেলছেন হিনা। কেউ ভাবছেন, অসুস্থতাও বেড়ে যেতে পারে অভিনেত্রীর। অন্যদিকে হিনার জন্য প্রার্থনা করতেও দেখা গেছে নেটিজেনদের।

প্রসঙ্গত, ছোট পর্দার অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত হিনা। ‘ইয়ে রিসতা ক্যায়া কেহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই জনপ্রিয়তা অর্জন করেন দর্শকমহলে।

এরপর ‘কাসৌটি জিন্দেগি কি’, ‘নাগিন ৫’র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি। রিয়্যালিটি শো ‘বিগ বস’, ‘ফিয়ার ফ্যাক্টর খাতরো কে খিলাড়ি সিজন’ ৮ ও ১৩, ‘ইন্ডিয়ান আইডল’-এও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। অতিথি শিল্পী হিসেবেও একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ক্যানসার আক্রান্ত হিনার পোস্টে তোলপাড় নেটদুনিয়া

আপডেট টাইম : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪