ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সৌদি আরবের উৎসবে মেহজাবীনের ‘সাবা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ২১০ বার

জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। এ সিনেমাটি দেশের বাইরের নানা উৎসবে প্রদর্শিত হচ্ছে। বেশ কয়েকটি দেশে ঘরে এরই মধ্যে বেশ প্রশংসিতও হয়েছে ‘সাবা’।

গত সেপ্টেম্বরে ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রগ্রামে নির্বাচিত হয়ে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয় ‘সাবা’।

কানাডা, দক্ষিণ কোরিয়া ঘুরে এবার ‘সাবা’ যাচ্ছে সৌদি আরবে। দেশটির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি।

প্রসঙ্গত, এ উৎসবের চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। সৌদি আরবের জেদ্দায় আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত উৎসবটি চলবে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছাড়াও ‘সাবা’র সৌদি আরব সফরের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে রেড সি।

এদিকে মেহজাবীন অভিনীত এই সিনেমা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া অল্টারনেটিভ ফিল্ম অ্যাওয়ার্ড অ্যান্ড ফেস্টিভালেও নির্বাচিত হয়েছে। আগামী ২২-২৯ নভেম্বর পর্যন্ত চলবে উৎসবটি।

উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হলেও ‘সাবা’ নিজ দেশে মুক্তি পাবে ২০২৫ সালে। মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাতে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সৌদি আরবের উৎসবে মেহজাবীনের ‘সাবা’

আপডেট টাইম : ০৬:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪