ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মা হওয়ার অপেক্ষায় সামান্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ১৩৯ বার

মা হতে চান ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এক সাক্ষাৎকারে মনের এমন আকাঙ্ক্ষা কথা জানালেন অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, সামান্থা অভিনীত নতুন টিভি সিরিজ ‘সিটাডেল: হানি বানি’ গত ৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। এতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। এ সিরিজে ‘হানি’ চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। গল্পে তার একটি কন্যা সন্তান রয়েছে; যার নাম নাদিয়া। কন্যা চরিত্রে অভিনয় করেছে কাশভি মজুমদার। মা-মেয়ের অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন দর্শকরা। এ নিয়ে কয়েক দিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন সামান্থা। পর্দার রসায়ন নিয়ে কথা বলতে গিয়ে সামান্থা জানান, বাস্তব জীবনেও মা হতে চান তিনি।

সামান্থা বলেন, ‘আমি সবসময়ই মা হতে চেয়েছি। সত্যি এটি অসাধারণ একটি অভিজ্ঞতা। আমি মা হওয়ার অপেক্ষায় আছি। মানুষ প্রায়ই বয়স নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু আমি মনে করি, জীবনে এমন কোনো সময় নেই যখন মা হওয়া যায় না।’

ব্যক্তিগত জীবনে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সামান্থা। তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটে প্রথম পরিচয় হয় নাগা-সামান্থার। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। পরে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু সংসার জীবন সুখের হয়নি এ জুটির।

২০২১ সালে নাগা-চৈতন্যর সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল।

কয়েক দিন আগে অভিনেত্রী শোভিতার সঙ্গে বাগদান সারেন নাগা। তবে এখনো একা জীবনযাপন করছেন সামান্থা রুথ প্রভু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মা হওয়ার অপেক্ষায় সামান্থা

আপডেট টাইম : ১০:১৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪