ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফিফা দ্য বেস্টের পুরস্কারে মেসির বদলে মার্তিনেজের থাকা উচিত ছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১২৩ বার
ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বোচ্চ ৮ বার জিতেছেন লিওনেল মেসি। তবে সর্বশেষবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক। আসলে জায়গা পাওয়ার মতো কিছু করেননি এবার।

তবে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পেলেও আছেন ফিফা দ্য বেস্টের ১১ জনের তালিকায়।

ইন্টার মায়ামির অধিনায়কের নাম তালিকায় থাকার পরেই বেশ আলোচনা-সমালোচনা হয়। এবার তার থাকা নিয়ে আপত্তি তুলেছেন আর্জেন্টিনারই এক ক্রীড়া সাংবাদিক এডু আগুয়ের। তার মতে, মেসির পরিবর্তে লাউতারো মার্তিনেজের জায়গা পাওয়া উচিত ছিল।কেন মার্তিনেজের জায়গা পাওয়া উচিত ছিল তার ব্যাখ্যাও দিয়েছেন এডু।

সেটিও মেসির কথাকে সামনে এনে। মেসিই নাকি কোনো এক সময় বলেছিলেন এ বছর আর্জেন্টিনার সেরা খেলোয়াড় তিনি নন। কথাটা মিথ্যা নয়। কোপা আমেরিকা জিতলেও মেসি গোল করেছেন মাত্র একটি।
অন্যদিকে ৪ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন মার্তিনেজ।তাই মেসির পরিবর্তে মার্তিনেজের সুযোগ পাওয়া নিয়ে টিএনটি স্পোর্টসকে এডু বলেছেন, ‘বিশ্বকাপ জিতে আমরা মেসিকে শ্রদ্ধা জানাচ্ছি। এটা লজ্জাজনক। যাদের ফুটবল নিয়ে জানাশোনা আছে তাদের জন্য অসম্মানজনক। লাউতারো মার্তিনেজ কোপা আমেরিকা জিতেছেন।

আর্জেন্টিনার সেরা খেলোয়াড় ছিলেন। কিন্তু ফিফার (ফিফা দ্য বেস্ট) পুরস্কারের তালিকায় সে নেই।’ফিফা দ্য বেস্টের পুরস্কারে মেসি বাদে বাকি ১০ জন হচ্ছেন জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, আর্লিং হলান্ড, টনি ক্রুস, রদ্রি, ফেদেরিকো ভালভার্দে, ফ্লোরিয়ান রিৎজ ও লামিনে ইয়ামাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ফিফা দ্য বেস্টের পুরস্কারে মেসির বদলে মার্তিনেজের থাকা উচিত ছিল

আপডেট টাইম : ১০:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪