ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

গৃহকর্মী নির্যাতন: স্কুল শিক্ষিকা গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৬
  • ৩৯৭ বার

গাজীপুরে শিশু গৃহকর্মী জান্নাতকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গৃহকর্ত্রী স্কুল শিক্ষিকা ফরিদা আক্তার মনি বেগমকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে জয়দেবপুর থানা পুলিশ তাকে ঢাকার বাড্ডায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে। এ নিয়ে গৃহকর্মী জান্নাতুল ফেরদেীসিকে নির্যাতনের অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে গ্রেফতারকৃত গৃহকর্তা ওমর ফারুক ও তার ভায়রা মোস্তফা সর্দারকে শুক্রবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানা পুলিশের এসআই আবদুল আজিজ জানান, শিশু জান্নাতকে নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় মামলা হয়। মামলার বাদী হয়েছে নির্যাতিত শিশুর প্রতিবেশী শাহজাহান ভুঁইয়া। গ্রেফতারকৃত গৃহকর্ত্রী স্কুল শিক্ষিকা মনি বেগমকে শনিবার গাজীপুর আদালতে হাজির করা হয়েছে।

চাঁদপুরের হাইমচরের ভিগুলিয়া গ্রামের মিন্টু মাতবরের মেয়ে জান্নাতুল ফেরদৌসকে(৮) এক বছর আগে মোস্তফা সর্দার তার ভায়রা গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা ওমর ফারুকের বাসায় কাজ করতে নিয়ে আসেন। তিনি সিভিল এভিয়েশনের ট্রলির ড্রাইভার। ঈদে জামা কিনে দিতে বলায় ওমর ফারুক ও তার স্ত্রী শিক্ষকা মনি বেগম মিলে জান্নাতের উপর অমানুষিক নির্যাতন চালায়। বুধবার রাতে মোস্তফা সর্দার অচেতন অবস্থায় জান্নাতকে চাদঁপুরের হাইমচরে নিয়ে যায়। শিশু জান্নাত বর্তমানে হাইমচর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

গৃহকর্মী নির্যাতন: স্কুল শিক্ষিকা গ্রেফতার

আপডেট টাইম : ১২:১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৬