ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দিন শেষে সবাই বিখ্যাত হতে চায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ৩২৬ বার

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। নাটক, ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি ফিল্মে নাম লিখিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে।   সম সাময়িক বিভিন্ন বিষয়েও কথা বলে থাকেন।

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা। এবার সেই বিষয় নিয়ে কথা বলেছেন মেহজাবীন চৌধুরী।

একটি পোস্ট শেয়ার করে মেহজাবীন জানান, দিন শেষে সবাই বিখ্যাত হতে চায়। ক্যাপশনে লিখেছেন, ‘যে ইন্ডাস্ট্রির কথা বলি না কেন, সত্য সবসময় এক থাকে- দর্শকরা সর্বাধিক ক্ষমতার অধিকারী এবং শুধুমাত্র তারাই শিল্পের দিক পরিবর্তন করতে সক্ষম।’

এরপর বলেন, ‘হয়ত এমন কিছু সিনেমা থাকবে যা অর্থবহ এবং গুরুত্বপূর্ণ, আবার এমন সিনেমাও থাকবে যা কেবল বিনোদনমূলক কিন্তু বিশেষ কোনো প্রভাব ফেলবে না। এটা সম্পূর্ণভাবে দর্শকদের উপর নির্ভর করে যে তারা কী দেখতে এবং সমর্থন করতে চায়।’

মেহজাবীনের কথায়, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, একটি ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমার জায়গা থাকা উচিত, কিন্তু কাউকে এই বলে দোষারোপ করা ঠিক নয় যে তিনি খ্যাতির পিছনে ছুটতে গিয়ে পথ হারিয়েছেন।’

শেষে লিখেছেন, ‘দিনের শেষে সবাই চায় বিখ্যাত হতে, কিন্তু তারা কীসের জন্য খ্যাতি অর্জন করছে, তা নির্ধারণের ক্ষমতা দর্শকদের হাতেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দিন শেষে সবাই বিখ্যাত হতে চায়

আপডেট টাইম : ১১:২৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪