ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তিন ছবিতে ঝড় তুলবেন প্রভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ২১৭ বার

গত কয়েক বছরে একের পর এক ব্যর্থ ছবির চাপে নিজের তারকা খ্যাতি খোয়াতে বসেছিলেন দক্ষিণী নায়ক প্রভাস। তারপর ‘সালার’ ছবি দিয়ে স্রোতে ফিরে আসেন নায়ক। ২০২৩ এর বড়দিনে মুক্তি পায় প্রভাসের ‘সালার’। মুক্তির আগেই এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা যেমন ছিল তুঙ্গে, মুক্তির পরেও আশাজাগানীয় আলোড়ন তোলে ছবিটি।

এবার প্রভাস ভক্তদের জন্য নতুন খবর, ‘সালার’-এর প্রযোজনা সংস্থা ‘হোম্বালে ফিল্মস’-এর সঙ্গে তিনটি নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রভাস। তার মধ্যে একটি ছবি ‘সালার টু’। নির্মাতারা জানিয়েছেন, প্রতীক্ষিত ছবিটি মুক্তি পাবে ২০২৬-এ। প্রযোজনা সংস্থার সঙ্গে প্রভাসের এই চুক্তিকে সিনেমা ব্যবসা বিশেযজ্ঞদের একাংশ বিনোদন জগতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন।

শুক্রবার সামাজিক মাধ্যমে প্রযোজনা সংস্থার একটি বিবৃতিতে এ খবর জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, ‘অভিনেতা প্রভাসের সঙ্গে তিনটি ছবির জন্য চুক্তিবদ্ধ হতে পেরে আমরা গর্বিত। ছবিগুলো তৈরি হবে ভারতে, তবে সেগুলো সারা বিশ্বের দর্শকের মন জয় করে নেবে। আমরা কথা দিচ্ছি, এই ঘোষণা দর্শকের কাছে ভালো সিনেমা পৌঁছে দেবে।’

প্রথম ছবির মতোই ‘সালার টু’ পরিচালনা করবেন প্রশান্ত নীল।

নির্মাতারা জানিয়েছেন ‘সালার টু’-এর মাধ্যমে এই বিশেষ সফর শুরু করছেন তারা। অন্য দু’টি ছবি যথাক্রমে ২০২৭ এবং ২০২৮-এ মুক্তি পাবে। তবে এই দু’টি ছবি সম্বন্ধে নির্মাতারা এখনই কোনও তথ্য প্রকাশ করেননি।

সূত্রের দাবি, হায়দারাবাদের রামোজি ফিল্ম সিটিতে ‘সালার টু’-এর প্রায় ২০ শতাংশ শ্যুটিং ইতোমধ্যেই সম্পন্ন। ছবির পরবর্তী শিডিউলের জন্য প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তিন ছবিতে ঝড় তুলবেন প্রভাস

আপডেট টাইম : ১২:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪