ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শিল্পকলায় নাট্যকর্মীদের সমাবেশে ডিম নিক্ষেপের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ১০৮ বার

শিল্পকলা একাডেমিতে ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে সমাবেশ ডেকেছিল গ্রুপ থিয়েটার ফেডারেশন। জাতীয় নাট্যশালার সামনে এই সমাবেশ চলাকালে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নাট্যকর্মীরা।

গতকাল শুক্রবার বিকেল ৪টার পর সমাবেশে নাট্যকার মামুনুর রশীদের বক্তব্যের সময় হঠাৎ করেই ডিম ছোঁড়ার এ ঘটনা ঘটে। এ সময় নাট্যকর্মীদের ধাওয়ায় পালিয়ে যান হামলাকারীরা।

এ ঘটনার পর মামুনুর রশীদ বলেন, ‘যারা এই ন্যক্কারজনক কাজটি করলেন, তারা কেন পালিয়ে গেলেন? আপনারা আসুন। আমরা নাটক করব।’

নিরাপত্তাবাহিনীর উপর ক্ষোভ জানিয়ে মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘তাহলে তারা কী নিরাপত্তা দিয়েছে আমাদের।’

এদিকে পুলিশের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে নাট্যকার মাসুম রেজা বলেন, ‘এখানে পুলিশ ছিলেন। তারা কাউকে কেন আটক করতে পারলেন না? যারা এসেছিল, তারা কয়েকজন। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।’

ঘটনার পর সমাবেশ মঞ্চ থেকেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ।

তিনি বলেন, ‘আমরা সাত দিন সকল সাংস্কৃতিক আয়োজনে কালো ব্যাজ ধারণ করব এবং আগামী ১৫ নভেম্বর সারাদেশের নাট্যকর্মীরা এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করব।’

প্রসঙ্গত, গত ২ নভেম্বর সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় ‘দেশ নাটক’-র প্রোডাকশন ‘নিত্যপুরাণ’-র প্রদর্শনী চলাকালে একদল লোক উপস্থিত হয়ে দেশ নাটকের সদস্য এহসানুল আজিজ বাবুকে তাদের হাতে তুলে দিতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে শিল্পকলার মহাপরচালক সৈয়দ জামিল আহমেদ নাটকটির প্রদর্শনী বন্ধ করার নির্দেশ দেন।

উল্লেখ্য, দেশ নাটক’এর সদস্য এহসানুল আজিজ বাবুর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টার বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছিল। যদিও পরে সমালোচনার মুখে সে ছবি ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শিল্পকলায় নাট্যকর্মীদের সমাবেশে ডিম নিক্ষেপের অভিযোগ

আপডেট টাইম : ১০:৪৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪