ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন যেসব তারকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ১০৪ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যেসব তারকা ট্রাম্পকে একেবারেই পছন্দ করেন না, অনেকেরই ধারণা, নতুন মার্কিন প্রেসিডেন্টের কারণে তারা হয়ত দেশ ছাড়বেন। ফক্সের এক প্রতিবেদনে তারকাদের নামসহ এমনই তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র ছাড়ার তালিকায় সবার আগে আছে হলিউড অভিনেত্রী শ্যারন স্টোনের নাম। তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ইতালি চলে যেতে চাইছেন। সেখানে একটি বাড়ি আছে তার। সম্প্রতি ‘নিউ ইয়র্ক পোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্যারন জানিয়েছিলেন, এই প্রথম এমন কাউকে দেখলাম, যিনি এত ঘৃণা ও অত্যাচারের পরিবেশের মধ্যে থেকেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামতে পেরেছেন।

মার্কিন অভিনেত্রী-গায়িকা চের নিয়মিত ট্রাম্পের সমালোচনা করে গেছেন। এমনকি একবার জানিয়েছিলেন, ট্রাম্পের প্রেসিডেনশিয়াল রুলের সময় তার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। তাই অনেকেই ভাবছেন চের যুক্তরাষ্ট্র ছাড়তে যাচ্ছেন। গতবছর দ্য গার্ডিয়ানের সাক্ষাৎকারে চের জানিয়েছিলেন, গতবার আমার আলসার হয়ে যাচ্ছিল! এবারও যদি তিনি প্রেসিডেন্ট হয়ে ফিরে আসেন, আমাকে দেশে ছেড়ে বেরিয়ে যেতে হবে।

এদিকে জানা গেছে, ৫৪ বছর বয়সি ব্রিটিশ অভিনেত্রী মিনি ড্রাইভার নাকি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেন। চলতি বছরের জুলাই মাসেই ‘দ্য টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে মিনি জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসে তিন দশক থাকার পর ইংল্যান্ডে গেছেন তিনি। ট্রাম্পের জয়ের সম্ভাবনার কথা ভেবে আগেই জানিয়েছিলেন, ট্রাম্প এলে আমি হয়ত আর ফিরব না।

অন্যদিকে, ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার অভিনয় করেছিলেন ‘গেম অফ থ্রোনস’এ। ট্রাম্পের জয়ের পর তিনিও সাফ জানিয়ে দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র থেকে চলে যাবেন নিজের দেশ যুক্তরাজ্যে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন যেসব তারকা

আপডেট টাইম : ১০:২৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪