ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

স্কুলে ভর্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ১৪৮ বার

ডিজিটাল লটারির মাধ্যমে স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ভর্তিতে শূন্য আসনের তথ্যসহ রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। আজ শুক্রবার চিঠিটি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষে সারা দেশের মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্য দাখিলের সময়সীমা ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বেশকিছু প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে না পারায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

স্কুলে ভর্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ল

আপডেট টাইম : ১০:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪