ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শাকিব-দীঘি মালয়েশিয়া যাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ১৭৮ বার

প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজন করা হচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪’। আগামী ৮ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসবে এ অনুষ্ঠানের তৃতীয় সিজন। প্রবাসী বাঙালিদের আড়ালে থাকা কাজগুলো সামনে তুলে ধরতেই এই আয়োজন। এ অনু্ষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

শাকিব খান বলেন, ‘বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে যারা দেশ গড়ছেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছেন তাদের সম্মানিত করতে আগামী ৮ ডিসেম্বর আমি আসছি ইনসিয়া রেমিট্যান্স ফেয়ার ও রিয়েল হিরো অ্যাওয়ার্ড সিজন থ্রিতে।’

শাকিব ছাড়াও এ আয়োজনে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, সংগীতশিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান।

এ আয়োজনে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। একইসঙ্গে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের হাতে তুলে দেওয়া হবে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। তা ছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন তাদেরকেও সম্মানিত করা হবে।

আয়োজকরা বলেন, ‘মালয়েশিয়ার রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে এই প্রথম এত বড় আয়োজন, রেমিট্যান্স ফেয়ার এবং রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। যারা রেমিট্যান্স পাঠিয়ে প্রমাণসহ রেজিস্ট্রেশন করবেন তারাই উক্ত অনুষ্ঠানে ফ্রি এন্ট্রি পাবেন।’

এটি রিয়েল হিরো অ্যাওয়ার্ডের তৃতীয় আসর। প্রথম ও দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয় দুবাইয়ে। এবারই প্রথম মালয়েশিয়ায় অনু্ষ্ঠিত হতে যাচ্ছে এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শাকিব-দীঘি মালয়েশিয়া যাচ্ছেন

আপডেট টাইম : ০৬:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪