ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ১২৩ বার

যুক্তরাষ্ট্রের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন। না ফেরার দেশে পাড়ি জমালেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। গত সোমবার ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। বয়সজনিত কারণেই তিনি মারা গিয়েছেন বলে তার পরিবার নিশ্চিত করেছে।

মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেও তার মৃত্যুর বিষয়টি ঘোষণা দেওয়া হয়। অফিসিয়াল পোস্টে লেখা হয়েছে, ‘আমরা কিকির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এই কঠিন সময়ে আমাদের ভালবাসা প্রেরণ করছি এবং আমাদের প্রার্থনা করছি।’

তার ছেলে ক্রিস অ্যান্ডারসনও তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে ‘হাস্যরস এবং বুদ্ধির’ মেলবন্ধন বলে উল্লেখ করেন। সেই সঙ্গে কিকিকে বর্ণনা করেন বাস্তবিক, দয়ালু, প্রেমময় এবং মজাদার একজন মানুষ হিসেবে।

ছেলে ক্রিস অ্যান্ডারসন বলেন, ‘উষ্ণতা ও উদারতার জন্য যারা তাকে (কিকি হাকানসন) চিনতেন, তারা সবাই তাকে মনে রাখবেন।’

এদিকে মিস ওয়ার্ল্ডের চেয়ারওম্যান জুলিয়া মোরলে তার ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করে বলেন, ‘কিকি একজন সত্যিকারের অগ্রগামী ছিলেন এবং তাই এটি উপযুক্ত ছিল যে, কিকি প্রথম মিস ওয়ার্ল্ড হিসেবে ইতিহাসে তার জায়গা পাবে। আমরা অনন্তকাল ধরে প্রথম মিস ওয়ার্ল্ড, কেরস্টিন (কিকি) হাকানসনের স্মৃতি উদযাপন করব, যিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’

প্রসঙ্গত, সুইডেনে জন্মগ্রহণকারী কিকি হাকানসন ১৯৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে ইতিহাস গড়েছিলেন।

কিকির বিজয় মিস ওয়ার্ল্ড উত্তরাধিকারের সূচনা করেছিল। এর আগে একই বছর মিস সুইডেন ওয়ার্ল্ডের মুকুটও জিতেছিলেন কিকি হাকানসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন আর নেই

আপডেট টাইম : ১১:৫৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪