ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এবার শিল্পকলার আয়োজনে ‘আওয়াজ উডা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ২২১ বার

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন শুরু হলে র‍্যাপার হান্নান হোসাইন শিমুল গেয়েছিলেন ‘আওয়াজ উডা’ শিরোনামের একটি গান। এটি প্রচারে আসার পরপরই গ্রেপ্তার করা হয় এই র‍্যাপারকে। এছাড়া সরকার পতনের ওই আন্দোলনকে ঘিরে চল্লিশটির বেশি গান তৈরি হয়েছে।

এবার সেসব গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে শিল্পকলা একাডেমি। আর অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আওয়াজ উড়া’। একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামী শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে এটি অনুষ্ঠিত হবে।

একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান জানান, এই আয়োজনে র‍্যাপার হান্নান, আদিবাসী গানের দল এফ মাইনরসহ আরো অনেকেই অংশ নেবেন।

তার কথায়, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দৃঢ়তা ও আশার চেতনা নিয়ে আমরা শ্রদ্ধা জানাবো জনগণের কণ্ঠস্বরকে, তারুণ্যের দীপ্ততাকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যকে এবং সেই নতুন দিগন্তকে যার উপর আজ আমরা দাঁড়িয়ে আছি।’

অনুষ্ঠান উদ্বোধন করবেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আশরাফুল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহীর জামান প্রিয়র মা শামসী আরা জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এবার শিল্পকলার আয়োজনে ‘আওয়াজ উডা’

আপডেট টাইম : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪