ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নাগা-শোভিতার বিয়ের তারিখ প্রকাশ, শান্তির খোঁজে প্রাক্তন সামান্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ৩১৯ বার

দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার বাগ্‌দানের ছবি বাবা নাগা অর্জুন আক্কিনেনি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন বেশ আগেই। তারপর থেকেই চলছিল জল্পনা, কবে বিয়ে করছেন নাগা-শোভিতা। এবার প্রকাশ্যে এল বিয়ের তারিখ। আগামী ৪ ডিসেম্বর চার হাত এক হবে তাদের। সেই থেকে হৈ হৈ রৈ রৈ অবস্থা দুই হবু দম্পতির বাড়িতে।

গত ৮ আগস্ট হায়দেরাবাদে যখন দুই তারকার বাগদান সম্পন্ন হয়, তার আগে কাক-পক্ষীও টের পায়নি। এবার বিয়ে। শোনা যাচ্ছে জয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন তারা। তবে আক্কেনেনিদের পারিবারিক অন্নপূর্ণা স্টুডিওতেও নাকি বেশ কিছু আয়োজন করা হচ্ছে। শোনা যাচ্ছে, সেখানেও মণ্ডপ বাঁধার কাজ চলছে। প্রায় ২২ একর জায়গা নিয়ে তৈরি এই স্টুডিওতে অবস্থিত বানজারা হিল্‌সে। ৬০টিরও বেশি ছবির শ্যুটিং হয়েছে সেখানে। তা হলে কি সিনেমার সেটেই বিয়ের সারবেন নাগা-শোভিতা? ধোঁয়াশা রয়েছে।

তবে জানা গেছে, বিয়েতে তেমন কোনও এলাহি আয়োজন নয়, বরং অনুষ্ঠানটা পারিবারিক রাখতে চান অভিনেতা যুগল। ২০১৭ সালে সামান্থার সঙ্গে যখন বিয়ে হয়, নাগার সেই সময় গোয়াতে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করেছিলেন তারা। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও  তেমনটাই করবেন কি না সেটাই দেখার।

আবার, একদিকে নাগা-শোভিতার বিয়ে নিয়ে যেমন হৈচৈ, অপরদিকে একান্ত যাপনে রয়েছেন সামান্থা। দীপাবলির সময় থেকেই রাজস্থানে রয়েছেন। এমন খবরে নেটিজেনদের অভিমত, হয়তো প্রাক্তনের বিয়ের খবরে শান্তির খোঁজে একান্ত সময় কাটাচ্ছেন সামান্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নাগা-শোভিতার বিয়ের তারিখ প্রকাশ, শান্তির খোঁজে প্রাক্তন সামান্থা

আপডেট টাইম : ০৬:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪