ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ১৪২ বার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানে জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে ‘জুরিবোর্ডে’ চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের লক্ষ্যে পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য গত ১৫ সেপ্টেম্বর ‘জুরিবোর্ড’ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপন সংশোধনপূর্বক ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করে ফের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে ‘জুরিবোর্ডে’ চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন- আশির দশকের সাড়া জাগানো নায়িকা এখন বিশিষ্ট অভিনেত্রী সুচরিতা, নব্বই দশকের জনপ্রিয় নায়ক বিশিষ্ট অভিনেতা খাজা নাঈম মুরাদ, বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু ও চলচিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ।

পদাধিকার অনুযায়ী ‘জুরিবোর্ডের’ সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)। সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ঢাকার ভাইস চেয়ারম্যান, সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিশাখা প্রধান।

‘জুরিবোর্ডে’ আরও আছেন চিত্রগ্রাহক বরকত হোসেন, জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

জুরিবোর্ডের কার্যপরিধিতে বলা হয়েছে, এই ‘জুরিবোর্ড’ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে। আজীবন সম্মাননাসহ ২৮টি ক্ষেত্র পুরস্কার প্রদানের জন্য বিবেচিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি

আপডেট টাইম : ১১:২৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪