ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

স্বামীর মান রাখতেই শাহরুখের সঙ্গে প্রস্তাব ফিরিয়ে দেন ঐশ্বরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ১৩৯ বার

অভিষেক বচ্চনের জন্য নিজের কর্মজীবনে একের পর এক ত্যাগ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। গত কয়েক মাস ধরেই তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই ঐশ্বরিয়ার এক পুরোনো সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেটি দেখেই নেটিজেনদের অনুমান, স্বামী ও সংসার সামাল দিতে গিয়েই কাজ থেকে সরে যেতে হয়েছে ঐশ্বরিয়াকে। তবুও অভিনয় ক্যারিয়ার বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি।

শাহরুখ খান অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে একটি চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। অভিষেকও ছিলেন সেই ছবিতে। তবে স্বামীর বিপরীতে ছিল না ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়া সেই চরিত্রটি। সে কারণেই নাকি কাজটি করতে রাজি হননি ঐশ্বরিয়া।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে এসেছিল ছবির প্রস্তাব। বেশ মজার চরিত্র ছিল। জানতাম ভালো অভিজ্ঞতা হবে। কিন্তু অভিষেকের বিপরীতে আমার চরিত্রটি ছিল না। বিষয়টি অদ্ভুত! তাই না? সে কারণেই আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম।’

এই সাক্ষাৎকার দেখে নেটিজেনদের মত, কোনও সন্দেহ নেই। অভিষেকের জন্যই নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন ঐশ্বরিয়া।

অন্যদিকে শোনা যায়, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ দীপিকা পাড়ুকোন অভিনীত চরিত্রেরই প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। ছবিতে মূল নায়ক অর্থাৎ শাহরুখের বিপরীতে ছিল সেই চরিত্র। সহ-অভিনেতা ছিলেন অভিষেক।

নেটিজেনদের অনুমান, অভিষেকের সামনে ঐশ্বরিয়া আসলে শাহরুখের নায়িকা হতে চাননি। যদিও ‘ধুম’ ছবিতে অভিষেক থাকা সত্ত্বেও তিনি হৃত্বিকের বিপরীতে ছিলেন। তবে সেই ছবিতে অভিষেকই ছিলেন প্রধান নায়ক। তাই ‘ইগো’তে আঘাত লাগা বা মন কষাকষির তেমন জায়গা ছিল না।

এদিকে সম্পর্কে বনিবনার অভাবেই শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তারা? এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বহুদিন ধরে। অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ করেননি অভিষেক ও ঐশ্বরিয়া। সেখান থেকেই জল্পনা ঘনীভূত হয়।

তবে এও শোনা যাচ্ছে, অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের ঘনিষ্ঠতাই নাকি তাদের দাম্পত্যে চিড় ধরিয়েছে। যদিও নিজেদের সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে দু’জনের কেউই এখনও মুখ খুলেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

স্বামীর মান রাখতেই শাহরুখের সঙ্গে প্রস্তাব ফিরিয়ে দেন ঐশ্বরিয়া

আপডেট টাইম : ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪