ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

৫২ কেজি গাঁজাসহ চাচা ভাতিজা গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ২৭৯ বার

গাজীপুরের কালিয়াকৈরে চাচা ভাতিজা দুই মাদক ব্যবসায়ীকে ৫২কেজি গাজাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মাদক ব্যবসায়ীরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার বহেড়াতলী গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিন হোসেন(২৪)। একই জেলার ইসমাইল হোসেনের ছেলে মানিক মিয়া(৩২)।

সোমবার (৪ নভেম্বর) উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিন ও মানিক চাচা ভাতিজা (সম্পর্ক) দুই মাদক ব্যবসায়ী রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পিকআপ যোগে গাজীপুর টঙ্গী ও কালিয়াকৈরের উদ্দেশ্য ছেড়ে আসে। সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গাপচালা এলাকায় কফিল উদ্দিন এর বাড়িতে গাজা দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলালউদ্দিনের নেতৃত্বে এলাকাবাসী পিকআপসহ তাদেরকে আটক করে।

এসময় এলাকাবাসী পিকআপে থাকা কয়েকটি কার্টুন নিচে নামিয়ে আনে। জনতার সামনে কার্টুনগুলো খোলে দেখা যায় গাঁজা ভর্তি। মাদক ব্যবসায়ী স্বীকারোক্তিতে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় মাদক দিয়ে আসছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ দুই ব্যবসায়ী ও একটি পিকাআপ জব্দ করে। মধ্যপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য আলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে গ্রামবাসী ওই এলাকায় মাদক সেবন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল। তারি ধারাবাহিকতায় সন্ধ্যায় জানতে পারছি ওই গ্রামের মাদক ব্যবসায়ী কফিল উদ্দিনের বাড়িতে একটি পিকআপ গাড়ি আসছে। পরে এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে পিকআপ ও গাঁজাসহ দুই ব্যবসায়ী হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়া হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান খবর পেয়ে ৫২ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

৫২ কেজি গাঁজাসহ চাচা ভাতিজা গ্রেফতার

আপডেট টাইম : ১০:৪০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪