ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গজল আঙ্গিকে বাপ্পার গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ২৭৫ বার

ভিন্ন ধারার গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। প্রকাশ করলেন নতুন গান। তাও আবার একটি নয়, দুটি। গানগুলোর শিরোনাম ‘ভুল করেছি’ ও ‘কিছু কি বলার নেই’। আর ক্লাসিক্যাল এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে ‘অনুভব’। যার ট্যাগলাইন- গজল আঙ্গিকে বাংলা গান।

বাপ্পা জানান, এতে যেমন এ প্রজন্মের মেধাবী শিল্পী টিনা রাসেল গাইবেন তেমনি কিংবদন্তি রুনা লায়লাও গাইবার সম্মতি দিয়েছেন। মাঝে থাকবেন বিভিন্ন প্রজন্মের শিল্পীরা। সঙ্গে বাপ্পা নিজেও থাকছেন। যার মাধ্যমে তুলে ধরবেন গজল ঘরানার একঝাঁক মৌলিক বাংলা গান।

এই প্রজেক্টের প্রথম দুটি গান প্রকাশ উপলক্ষে গতকাল রবিবার রাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরিচয় করিয়ে দেওয়া হয় প্রজেক্টের অন্যতম সহযোদ্ধা গালিব হাসানকে। যিনি ‘অনুভব’র সবগুলো গান লিখবেন। আর গানগুলোর সুর-সংগীতা ও গ্লোবাল পরিবেশনায় থাকবেন বাপ্পা মজুমদার নিজেই।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী তানভীর আলম সজীব, টিনা রাসেল, ইউসুফ ও সোমনূর মনির কোনাল। অতিথি হিসেবে ছিলেন নির্মাতা ও সংগীতশিল্পী মাসুদ হাসান উজ্জ্বল, সাংবাদিক ও গীতিকবি জুলফিকার রাসেল, নির্মাতা সৈকত রেজা, গীতিকবি শাহান কবন্ধ, লেখক হক ফারুক আহমেদ, কণ্ঠশিল্পী এলিটা করিমসহ অনেকেই।

বাপ্পা মজুমদার বলেন, ‘গজল ধারার গান করার ইচ্ছা বা চেষ্টা বরাবরই আমার ভেতর ছিল। এ পর্যন্ত প্রায় সব ধরনের গানই তো করেছি। এবার গালিব ভাইয়ের সাহস নিয়ে পুরো একটা গজল প্রজেক্ট সাজাতে চাই। আমি চাই দেশের সব অসাধারণ শিল্পীরা এই প্রজেক্টে থাকুন। খুশির খবর- এরমধ্যে শ্রদ্ধেয় রুনা লায়লার সঙ্গে কথা হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আশা করি, সামনে আরও অনেকেই যুক্ত হবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গজল আঙ্গিকে বাপ্পার গান

আপডেট টাইম : ১০:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪