ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিজের ফ্ল্যাট থেকে তার গলিত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৯৩ বার

কন্নড় নির্মাতা গুরুপ্রসাদ। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় এ নির্মাতার। গত ৩ নভেম্বর বেঙ্গালুরুর মদনায়কানহল্লির নিজের ফ্ল্যাট থেকে তার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় ছিল গুরুপ্রসাদের মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট এবং ঋণ থেকে রেহাই পেতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সূত্র অনুযায়ী, গত কয়েকদিন ধরে গুরুপ্রসাদকে বাড়ির বাইরে বের হতে দেখেননি প্রতিবেশীরা। অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেন তারা। পুলিশ এসে নির্মাতার গলিত মরদেহ উদ্ধার করে।

ক্যামেরার পেছনে কাজের পাশাপাশি ক্যামেরার সামনেও বেশ জনপ্রিয় ছিলেন গুরুপ্রসাদ। বেশ কিছু কন্নড় সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। সম্প্রতি ফের বিয়েও করেছিলেন এই নির্মাতা।

গুরুপ্রসাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়ে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে৷ তিনি ‘মাতা’, ‘এদেলু মঞ্জুনাথ’, ‘স্পেশাল’র মতো জনপ্রিয় ছবি পরিচালনা করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন।

উল্লেখ্য, তার সবশেষ পরিচালনার সিনেমা ‘আদেমা’র কাজ এখনও শেষ হয়নি। এর আগেই তিনি চির বিদায় নিলেন এ পৃথিবীতে থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নিজের ফ্ল্যাট থেকে তার গলিত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১১:০৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪