ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আসছে ‘চক্র ২’, ফারিণকে দেখা যাবে কি না জানালেন নির্মাতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১৭৮ বার

আজ থেকে আরও ১৭ বছর আগের ঘটনা; ময়মনসিংহে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে এক পরিবারের ৯ সদস্য! দেশজুড়ে আলোড়ন তৈরি করা সে ঘটনার রহস্য আজও অজানা। সে ঘটনা অবলম্বনে নির্মাতা ভিকি জাহেদ আনেন টিভি ধারাবাহিক ‘চক্র’। এরপর গত গেল অক্টোবরে ধারাবাহিকটি ওটিটিতে আসে। নতুন খবর, এবার সেই সিরিজের দ্বিতীয় সিজন আসছে।

জানা গেছে, ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘চক্র’-এর দ্বিতীয় সিজন। গত বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানের আয়োজন করে ‘চক্র’ টিম। সেখানে সিরিজটির দ্বিতীয় মৌসুম নির্মাণের ঘোষণা দেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলীসহ সিরিজটির কলাকুশলীরা।

চক্রের দ্বিতীয় সিজন নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘চক্র নিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু রিলিজের পর ভালো ফিডব্যাক পেয়েছি। অনেকেই নতুন সিজন কবে আসবে জানতে চান। আমরা ইতোমধ্যে দ্বিতীয় সিজন নির্মাণের পরিকল্পনা শুরু করেছি।’

নির্মাতা আরও জানান, প্রথম সিজন ২০ পর্বের হলেও দ্বিতীয় সিজন তৈরি হবে সাত পর্বে। শিগগিরই শুরু হবে শ্যুটিং। ২০২৫ সালের মার্চ-এপ্রিলের দিকে সিরিজটি প্রচার শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।

চক্রের প্রথম সিজনে ফারিণকে ছুরিকাঘাত করে তৌসিফ। তাই অনেকের প্রশ্ন, দ্বিতীয় সিজনে কি দেখা যাবে ফারিণকে? নির্মাতা ভিকি জাহেদকে তাই ফারিণের প্রশ্ন, ‘আমি কি দ্বিতীয় সিজনে আছি? আমার ভক্তরা এটা জানতে চায়।’ জবাবে ভিকি বলেন, ‘এটা খুব কঠিন প্রশ্ন। নতুন সিজন প্রচারে এলেই সবাই জানতে পারবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আসছে ‘চক্র ২’, ফারিণকে দেখা যাবে কি না জানালেন নির্মাতা

আপডেট টাইম : ০৬:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪