ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গেম অব থ্রোনস’ এবার বড় পর্দায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৮৮ বার

বিশ্বব্যাপী জনপ্রিয় আমেরিকান ফ্যান্টাসি ড্রামা ‘গেম অব থ্রোনস’। এ সিরিজের সম্প্রচার শুরু হয় ২০১১ সালে এবং তা শেষ হয় ২০১৯ সালে। সম্প্রতি ‘গেম অব থ্রোনস’ নিয়ে এবার সিনেমা নির্মাণে কাজ শুরু হয়েছে। প্রযোজনা করছে ওয়ার্নার ব্রাদার্স।

চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম হলিউড রিপোর্টার এক প্রতিবেদনে জানিয়েছে, জর্জ আর. আর. মার্টিনের লেখা এ ফ্যান্টাসি ইউনিভার্স নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স।

একাধিক সূত্রের বরাত দিয়ে এ সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, এর সঙ্গে এখনো কোনো নির্মাতা, অভিনেতা ও লেখক যুক্ত হননি।

বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান মুখ খুলতে না চাইলেও হলিউড রিপোর্টার প্রতিবেদনটিতে জানিয়েছে, ২০১৯ সালে ‘গেম অব থ্রোনস’ সিরিজের শেষ মৌসুমের পরিবর্তে তিনটি ফিচার ফিল্ম দিয়ে এটি শেষ করতে চেয়েছিলেন এর দুই নির্মাতা ডেভিড বেনিঅফ ও ডি বি ওয়েইস। এ বিষয়ে প্রস্তাব দিলেও সাড়া মেলেনি। এমনকি সিনেমা নিয়ে এর লেখক জর্জ আর মার্টিনও দারুণ আগ্রহী ছিলেন।

এর আগে ২০১৪ সালে হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিন জানিয়েছিলেন, সিনেমার বিভিন্ন প্লট নিয়ে তিনিও ভাবছেন। কিন্তু বিষয়টি নিয়ে আগ্রহী ছিল না এইচবিও। তারা বিষয়টিকে নিজেদের সম্পত্তি হিসেবে সংরক্ষণ করে রাখতে চেয়েছে। ২০১১ সালে টিভি সিরিজে ঝড় হয়ে এসেছিল ‘গেম অব থ্রোনস’।

২০১৯ সাল পর্যন্ত এ ঝড়ে টিভি সিরিজের ইতিহাসে নানা রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায়। জন স্নো, ডেনেরিস টারগারিয়ান, আরিয়া স্টার্ক আর সানসা স্টার্কেরা হয়ে ওঠেন পরিচিত চরিত্র।

প্রসঙ্গত, বিভিন্ন রাজপরিবারের সিংহাসন পাওয়ার লড়াই নিয়ে তৈরি হয়েছে মার্কিন চ্যানেল এইচবিওর ‘গেম অব থ্রোনস’এর কাহিনি। সিরিজটির শেষ পর্ব টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডিনেরাস টারগারিয়ানের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গেম অব থ্রোনস’ এবার বড় পর্দায়

আপডেট টাইম : ১১:৩১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪