ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নতুন পরিবারের বিষয়ে যা জানালেন অভিনেত্রী তানজিন তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ১০৬ বার

xr:d:DAFy1WWb_Bs:326,j:7560827351108188770,t:23111710

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মিষ্টি মিষ্টি কথা আর মুচকি হাসিতে ভক্তদের মনে প্রলয়ের সৃষ্টি করেন এই অভিনেত্রী। তানজিন তিশার ক্যারিয়ার শুরু হয় ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে তিশার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট শুরু হয়। এরপর আর পিছু তাকাতে হয়নি মিষ্টভাষী এই অভিনেত্রীকে।

তবে কিছুদিন ধরেই স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে তিশার নতুন কাজের ক্ষেত্রে। সম্প্রতি নাটকের কাজ অনেকটাই কমিয়ে ফেলেছেন তিনি। পূর্বে জানিয়েছিলেন বড় পর্দার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিশা। এবার এক ভিন্ন ধরনের অজানা তথ্য প্রকাশ করলেন তিশা নিজেই।

সম্প্রতি সাংবাদিকদের তিশা বলেন, নিজের পরিবার ছাড়াও আরও একটি পরিবার রয়েছে তানজিন তিশার। তিনি বলেন,মাদ্রাসার এতিম শিশুরাও তার আরেকটি পরিবার। কয়েকদিন আগে রাজধানীর একটি এতিমখানায় গিয়েছিলেন তিশা। ছোট ছোট এতিম বাচ্চাদের সাথে কাটিয়েছেন অনেকটা সময়।

নতুন এই পরিবার সম্পর্কে তিশা বলেন, ‘দীর্ঘদিন ধরে যাতায়াত করতে করতে এই এতিমরা আমার পরিবারের মতো হয়ে গেছে। বিষয়টি অনেকে হয়তো জানেন না। এতিম বাচ্চাদের সঙ্গে কোনো চিন্তা মাথায় নিয়ে দেখা করতে যাই না। তারা আমার অনেকদিনের পরিচিত। অনেকগুলো এতিমখানার বাচ্চাদের সঙ্গে প্রতি মাসে আমার দেখা হয়। এ কারণে তারা আমার কাছে আরেকটি পরিবার হয়ে গেছে।’

এতিমদের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পুরোপুরি নিজের ভালোলাগা থেকে সময় পেলেই তাদের সাথে সময় কাটাই। তাদের সঙ্গে যতটুকু সময় থাকি, তাদের কথা শুনে মনের মধ্যে অন্যরকম শান্তি পাই। তারাও আমাকে দেখে অনেক খুশি হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নতুন পরিবারের বিষয়ে যা জানালেন অভিনেত্রী তানজিন তিশা

আপডেট টাইম : ১১:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪