ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

ব্যাগভর্তি টাকা ছিল সাবেক মন্ত্রীর বাসায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ১২৭ বার

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তারের সময় রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ ব্যাগভর্তি নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আজ বুধবার ভোর ৪টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার, ১ হাজার ১০০ ইউরো, ৫ হাজার ৩০০ থাইবাথ, ১ হাজার ৯৫৩ ইউএস ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩ হাজার রুপি, ৩ হাজার ১১৭ কাতার রিয়াল এবং প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেনকে (৩৪) হত্যার মামলায় উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

এর আগে ড. আবদুস শহীদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরির্দশক (এসআই) আব্দুল হালিম ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

ব্যাগভর্তি টাকা ছিল সাবেক মন্ত্রীর বাসায়

আপডেট টাইম : ১০:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪