ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আলফায় স্ক্রিন শেয়ারে আলিয়া, অ্যাকশনে ধরা দেবেন হৃতিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ১৯৬ বার

২০১৯ সালে ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এ এজেন্ট কবিরের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। ফের একবার একই রকম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ অভিনেতাকে। স্পাই ইউনিভার্স প্রযোজিত আসন্ন সিনেমা ‘আলফা’য় ক্যামিও অভিনয় করতে চলেছেন হৃত্বিক রোশন। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী আলিয়া ভাট।

স্পাই ইউনিভার্সের কিছু সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘পাঠান’, ‘এক থা টাইগার’। এবার সে তালিকায় যোগ হতে চলেছে ‘আলফা’। ওয়ার সিনেমায় কবিরের চরিত্রে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন। ওই একই সিনেমায় খালিদের চরিত্রে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ।

এবার ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাট ও শর্বরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃত্বিক। আলিয়া ও শর্বরী গোয়েন্দা এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন এ সিনেমায়। এ ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে ববি দেওল ও অনিল কাপুরকেও। তবে হৃত্বিকের ভূমিকা কী হবে তা এখনো জানা যায়নি।

তবে ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য কিছু দিনের মধ্যেই শুটিং শুরু করবেন হৃত্বিক রোশন বলে জানা গেছে। তিনি বর্তমানে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমাটি নিয়ে ভীষণ ব্যস্ত। এ সিনেমায় হৃত্বিকের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। খলচরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর।

উল্লেখ্য, শিব রাওয়েল পরিচালিত ‘আলফা’ সিনেমাটির বেশিরভাগ শুটিং হবে কাশ্মীরে। বাকিটা মুম্বাইয়ে। ১০ দিন ধরে কাশ্মীরে শুটিং হবে বলে জানা গেছে। গ্রিক শব্দ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির নাম ‘আলফা’ দেওয়া হয়েছে, যার অর্থ শক্তি ও আধিপত্য বিস্তার করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আলফায় স্ক্রিন শেয়ারে আলিয়া, অ্যাকশনে ধরা দেবেন হৃতিক

আপডেট টাইম : ০৬:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪