ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সালমানকে ফের হুমকি, একজন গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ১৩৫ বার

শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে একটি ফোন কলের মাধ্যমে তিনি এই হুমকি পান। অবশেষে দিল্লি থেকে ওই সন্দেহভাজন ২০ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সালমানের মতো একই ব্যক্তির কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিকও। তিনিও ছিলেন টার্গেটে।

এদিকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জিশান জানিয়েছিলেন, তার বাবার হত্যাকাণ্ডের পর থেকে গভীরভাবে চিন্তিত অভিনেতা। পরিস্থিতি তাদের নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে।

সালমানকে নতুন করে হুমকি দেওয়া, আটক ব্যক্তির নাম গুলফান খান, যিনি নয়ডার বাসিন্দা। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে মুম্বাইতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

অন্যদিকে, সালমান এখনও লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে চলমান হুমকির প্রতিক্রিয়া জানাননি, যা তাদের দীর্ঘস্থায়ী দ্বন্দ্বময় অধ্যায়। ১৯৯৮ সালে রাজস্থানে একটি সিনেমার শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় অভিনেতার শত্রু বনে যায় বিষ্ণোই সম্প্রদায়।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর মুম্বাইতে আততায়ীর গুলিতে মারা যান বাবা সিদ্দিক। পরে এই হামলার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং এবং তারা সালমান খানের সঙ্গে সিদ্দিকের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যাকাণ্ডের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে। এরপরই সালমানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সালমানকে ফের হুমকি, একজন গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪