ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

টাইম পাস করার জন্য ইচ্ছে করেই ঝগড়া করত: পরীমণি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ১১৬ বার

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নানারকম চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। অনাকাঙ্ক্ষিত ঘটনায় কারাভোগও করেছেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি সবাইকে জানাতে চান। তবে রুপালি পর্দায় নয়, এই অভিজ্ঞতা নিয়ে বই লেখার পরিকল্পনা করছেন পরীমণি। এবার একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়ে জেলজীবনের অভিজ্ঞতা জানালেন এই অভিনেত্রী।

সঞ্চালক পরীমণির কাছে জানতে চান, জেলজীবনে কী শিখেছেন? জবাবে পরীমণি বলেন, ‘জেলে আমাকে পাঠানো হয়েছে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।’

জেলে থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে এই নায়িকা বলেন, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইমপাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত; সেসব স্মৃতি লিখে রেখেছি।’

১৬ মিলিয়ন অনুসারীর সঙ্গে কেক কাটলেন পরীমণি

আসছে পরীমণির প্রেমের কিচ্ছা

এদিকে, প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরীমণি। ‘রঙিলা কিতাব’ নামের এ সিরিজ আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে।

অনম বিশ্বাস পরিচালিত এ সিরিজের মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নূর ইমরান। পাশাপাশি ভারতীয় সিনেমায় অভিষেক হতে যাচ্ছে পরীমণির। ‘ফেলুবক্সী’ নামে এ সিনেমা খুব শিগগির মুক্তি পাবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমণি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

টাইম পাস করার জন্য ইচ্ছে করেই ঝগড়া করত: পরীমণি

আপডেট টাইম : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪