ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, গ্রেফতার ৭

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ১৩৬ বার

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় দুইটি পিস্তল, ২০ রাউন্ড বুলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে সহায়তা করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মূলত গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলকে গ্রেফতারের জন্য জেনেভা ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় তাকে গ্রেফতার করতে না পারলেও তার সঙ্গীদের ধরতে সক্ষম হয় সেনাবাহিনী।

গত ২ দিনের বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার হওয়ায় নিরাপত্তাহীনতায় থাকা মোহাম্মদপুরবাসীর মনে কিছুটা স্বস্তি ফিরে আসছে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আভিযানিক দলটি।

এদিকে আইএসপিআর জানায়, রোববার (২৭ অক্টোবর) দিন ও রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেফতার করে। এতে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, গ্রেফতার ৭

আপডেট টাইম : ১১:৫৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪