ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মালাইকার সঙ্গে বিচ্ছেদের কথা জানালেন অর্জুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ৮৬ বার

বলিউডের আলোচিত প্রেমিক জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। তাদের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট। দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে রয়েছেন তারা। গত মে মাসের শেষে হঠাৎ খবর চাউর হয়, ভেঙে গেছে মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক।

মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক ভাঙনের খবর প্রকাশের কয়েক দিন পর মালাইকার ম্যানেজার তা প্রত্যাখান করেন। কিন্তু বিষয়টি নিয়ে আর টুঁ শব্দ করেননি মালাইকা কিংবা অর্জুন। এবার বিচ্ছেদের কথা নিজ মুখেই স্বীকার করলেন অর্জুন কাপুর।

অজয় দেবগন অভিনীত ‘সিংহম এগেন’ সিনেমার প্রচার উপলক্ষে গতকাল মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অজয় দেবগন, টাইগার শ্রফের সঙ্গে অনুষ্ঠানটিতে যোগ দেন অর্জুন কাপুরও। এ সময় মিডিয়ার সঙ্গে কথা বলেন অর্জুন।

প্রকৃতির কোলে বিয়ে করলেন সুরভি-সুমিত

কালজয়ী গানের রিমিক্সে বিরক্ত এ আর রহমান

এই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে অর্জুন কাপুর বলেন, ‘আমি এখন সিঙ্গেল, রিল্যাক্স।’ তবে এর চেয়ে বেশি কিছু জানাননি অর্জুন কাপুর।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি।

২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়। তারা দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মালাইকার সঙ্গে বিচ্ছেদের কথা জানালেন অর্জুন

আপডেট টাইম : ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪