ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জেলে গিয়ে প্রচুর গালিগালাজ শিখেছি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৮৫ বার

আলোচনা-সমালোচনা-প্রশংসা সবই আছে তাঁকে ঘিরে। কখনো বিয়ে, বিচ্ছেদ, কখনো জেলে গিয়ে হয়েছেন খবরের শিরোনাম। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে জেলজীবন নিয়ে কথা বলেছেন পরীমনি। জানিয়েছেন সেই দুঃসহ অভিজ্ঞতার কথা।

২০২১ সালের ৪ আগস্ট প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে র‍্যাব। তাঁর বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে মাদক মামলায় পরীমনিকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল তাঁকে। সেই সময়ের স্মৃতি মনে করে মজার ছলেই পরীমনি জানালেন, জেলে গিয়ে তিনি প্রচুর গালিগালাজ শিখেছেন।

এটিএন নিউজের ওই অনুষ্ঠানে পরীমনির কাছে জানতে চাওয়া হয় জেলজীবন কী শিখেছেন? জবাবে পরীমনি বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।’

2পরীমনি। ছবি: সংগৃহীতজেলে থাকার অভিজ্ঞতা জানিয়ে পরীমনি বলেন, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।’

3পরীমনি। ছবি: সংগৃহীতজেলে থাকার সময় অনেক বন্দীর সঙ্গে পরীমনির ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি বলেন, ‘অনেকের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল। যখন জেল থেকে বেরিয়ে আসছিলাম, সে সময় অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। দুজন আবার ভীষণ খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল, যা গেলে বাঁচি!’

4‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে মোস্তাফিজ নূর ইমরান ও পরীমনি। ছবি: হইচইয়ের সৌজন্যেএদিকে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে উঠছেন পরীমনি। আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। সিরিজটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন পরীমনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জেলে গিয়ে প্রচুর গালিগালাজ শিখেছি

আপডেট টাইম : ১০:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪