ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আটক ২২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ১৫৬ বার

গাইবান্ধা জেলা প্রশাসনের অফিস সহায়ক পদের নিয়োগে ভাইভা পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ কক্ষে তাদের আটক করা হয়। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিয়োগ বোর্ডের সদস্য শরিফুল ইসলাম বলেন, অফিস সহায়ক পদের ভাইভায় অংশ নেওয়া ২২ জনের হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার খাতায় লেখার মিল পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, পরিবর্তিত পরীক্ষার্থী হিসেবে তারা পরীক্ষায় অংশ নিয়েছেন।

এর আগে, গত শুক্রবার অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৭২২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফলে ২২৬ জন ভাইভা পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। শনিবার দুপুরে শুরু হয় ভাইভা। এতে ৩৬ জন অনুপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ২২ প্রক্সি পরীক্ষার্থীকে আটক করে রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আটক ২২

আপডেট টাইম : ১১:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪