ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাকিস্তানের কয়টি হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ১১৮ বার

বাংলাদেশের সিনেমা দেখানো পাকিস্তানের সিনেমা হলে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’ মুক্তি পেতে চলেছে পাকিস্তানে। সেখানে প্রাথমিকভাবে ৪৩টি হলে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা আলফা আই।

তারা জানিয়েছে, পাকিস্তান ফিল্ম সেন্সর বোর্ড থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে ‘তুফান’। জানা গেছে, পাকিস্তানের করাচি, লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালাসহ বিভিন্ন শহরে মুক্তি পাবে এই সিনেমা।

এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর এটি পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে।

পাকিস্তানে ‘তুফান’ মুক্তির বিষয়ে নির্মাতা রায়হান রাফী বলেছেন, ‘শাকিব খান নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে।’

সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তেও উন্মুক্ত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাকিস্তানের কয়টি হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’

আপডেট টাইম : ১১:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪