ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নাটকে প্রশংসিত সজল ও মাহা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ১১৬ বার

নতুন একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও নায়মা আলম মাহা। নাম ‘ভাই প্রেমে পড়ছে’। এটি লিখেছেন রেজওয়াদুদ মাহিন ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ।

এরই মধ্যে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন এ দুই অভিনয়শিল্পী।

সজল বলেন, ‘এ সময়ের মাহা অভিনয়ে বেশ অনেকটাই পরিণত। ভালো লেগেছে তার সঙ্গে কাজ করতে। আর বান্নাহ নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা। এরই মধ্যে নাটকটিতে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করছি আরও সাড়া পাব।’

মাহা বলেন, ‘সজল ভাই ভীষণ সহযোগিতা পরায়ণ। এ নাটকে অভিনয় করাটা আমার জন্য অনেক ভালোলাগার এবং অভিনয়ে নিজের অভিজ্ঞতা বাড়ানোর বিষয়। ধন্যবাদ বান্নাহ ভাইকে আমাকে এ নাটকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’ এদিকে গতকাল সজল একটি প্রজেক্টের ডাবিং শেষ করেছেন। তবে সেটা কী তা প্রকাশ করেননি।

এছাড়া শিগ্গির একসঙ্গে নতুন দুটি সিনেমার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে মাহা অভিনীত ‘অদ্ভূত পরিবার’ ও ‘কমন প্রবলেম’ নামে দুটি ধারাবাহিক নাটক দুটি ভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নাটকে প্রশংসিত সজল ও মাহা

আপডেট টাইম : ১০:১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪