ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কলকাতায় অলি-গলির পূজার প্যান্ডেলে পরীর সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ১২৫ বার

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা নায়িকা পরীমণি। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই দুই সন্তানকে নিয়েই ব্যস্ত আছেন তিনি।

চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব ফিল্মেও কাজ করেছেন পরীমণি। দেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্রেও নিজের নাম লিখেছেন। সবকিছু মিলিয়ে তার এখন বৃহস্পতি তুঙ্গে।

কলকাতায় অলি-গলির পূজার প্যান্ডেলে পরীর সিনেমা!

এদিকে চলছে শারদীয় দুর্গাপূজা উৎসব। আনন্দ-উল্লাসে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা। পূজা ঘিরে নানা আয়োজন হচ্ছে বিভিন্ন পূজামণ্ডপে। দুর্গাপূজার এই সময়টাতে সবচেয়ে বেশি উৎসবমুখর ও মিলনমেলায় পরিণত হয় পার্শ্ববর্তী দেশ ভারতে। দেশটিতে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা বেশি হওয়াতে সেখানে উৎসব ঘিরে রাষ্ট্রীয় ও বেসরকারিভাবে নেওয়া হয় নানা উদ্যোগ। আর যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারো পর্যটক।

সেই দুর্গা উৎসবে স্থান পেয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির সিনেমার পোস্টার। কলকাতার একটি মন্দিরের গেট সাজানো হয়েছে নায়িকার ওপার বাংলার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার দিয়ে। যা ফেসবুকে শেয়ার করেছেন পরী নিজেই। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য…।’

দেবরাজ সিনহার ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। এতে তার সহশিল্পী টালিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম আর মধুমিতাকে দেখা যাবে দেবযানী’র চরিত্রে।

এতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার। সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। সিনেমাটি পূজার পর মুক্তির কথা রয়েছে।

প্রসঙ্গত, সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব।’ এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। আপাতত কাজের বাইরে ছেলে-মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কলকাতায় অলি-গলির পূজার প্যান্ডেলে পরীর সিনেমা

আপডেট টাইম : ০৬:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪