ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কলকাতায় পূজামণ্ডপে পরীর সিনেমার প্রচার, খুব তাড়াতাড়ি মুক্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ১৪৪ বার
কিছুদিন আগের ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার একটি সিনেমায় যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরীমণি। তার সঙ্গে একই ছবিতে কলকাতার অভিনেত্রী মধুমিতা ও চলচ্চিত্র তারকা সোহম আছেন। ‘ফেলুবক্সী’ নামের সেই সিনেমায় যুক্ত হওয়া থেকে শুটিং নিয়ে নানা অভিজ্ঞতার গল্প এরই মধ্যে বলেছেন পরীমনি।

তবে নতুন খবর হলো, সিনেমার শুটিং ও ডাবিং শেষ। শুরু হয়েছে মুক্তির প্রচারণা। আর এ জন্য বেছে নেওয়া হয়েছে এই দুর্গা উৎসব। কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শুরু করে নানা অলি-গলিতে পৌঁছে গেছে ফেলুবক্সীর খবর।

বলে রাখা দরকার, পূজা ঘিরে সেখানে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। নানা আয়োজন হচ্ছে বিভিন্ন পূজামণ্ডপে। বলা যায়, সেই দুর্গা উৎসবে স্থান পেয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির সিনেমার পোস্টার। কলকাতার একটি মন্দিরের গেট সাজানো হয়েছে নায়িকার ওপার বাংলার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার দিয়ে।

যা ফেসবুকে শেয়ার করেছেন পরী নিজেই। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য…।’দেবরাজ সিনহার ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। এতে তার সহশিল্পী টালিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম আর মধুমিতাকে দেখা যাবে দেবযানীর চরিত্রে।

এতে আরো অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার। সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। সিনেমাটি পূজার পর মুক্তির কথা রয়েছে।

এমন প্রচরণার বিষয়টি নিয়ে দৈনিক কালের কণ্ঠকে পরীমণি বলেন, ‘খুব আনন্দ হচ্ছে। খুব ইচ্ছা ছিল এই প্রমোশনে সেখানে সবার সঙ্গে থাকার। কিন্তু ভিসা জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি যাব আশা করছি।’

কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে জানতে চাইলে পরী বলেন, ‘সব কাজ তো শেষ। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে আশা করছি।’ এটি ছাড়াও দেশে মুক্তির অপেক্ষায় আছে পরীমণি অভিনীত ওয়েব ফিকশন রঙিলা কিতাব। এটি পরিচালনা করেছেন অণম বিশ্বাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কলকাতায় পূজামণ্ডপে পরীর সিনেমার প্রচার, খুব তাড়াতাড়ি মুক্তি

আপডেট টাইম : ০৬:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪