ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

শান্তিতে নোবেলজয়ী সংস্থাকে ড. ইউনূসের অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ২১৪ বার

শান্তিতে নোবেল পাওয়ায় পরমাণু অস্ত্রবিরোধী জাপানি সংগঠন নিহন হিডানকিও-কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ২০০৬ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন অধ্যাপক ইউনূস।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এর আগে বিকেলে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষিত হয়।

অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস লেখেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তির প্রতি নিহন হিডানকিওর অটল অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণা। হিরোশিমা ও নাগাসাকির বিভীষিকা যেন কখনো বিস্মৃত না হয়, সেই লক্ষ্যে আপনাদের পরামর্শ ও নিরলস প্রচেষ্টা আমাদের একটি নিরাপদ বিশ্বের সন্ধানে গভীরভাবে অনুপ্রাণিত করে। আপনার সাহস এবং নিষ্ঠার জন্য ধন্যবাদ। আবারও আন্তরিক অভিনন্দন।

বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাবেন প্রধান উপদেষ্টা

ড. ইউনূসের ‘রিসেট বাটন’, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার দপ্তর

নোবেল কমিটির পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নরওয়েজিয়ান নোবেল কমিটি জাপানি সংস্থা নিহন হিডানকিওকে ২০২৪ সালের জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের হাত ধরে শুরু হওয়া এ প্ল্যাটফর্ম হিবাকুশা নামেও পরিচিত। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য এবং পারমাণবিক অস্ত্র কখনও ব্যবহার করা উচিত নয়, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে তা দেখানোর জন্য সংস্থাটি নোবেল পুরস্কার পেলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার

শান্তিতে নোবেলজয়ী সংস্থাকে ড. ইউনূসের অভিনন্দন

আপডেট টাইম : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪