ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি ৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বগুড়া নয়, ঢাকাতেই পূজা পালন করবেন অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ১১১ বার
শুরু হয়েছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশে ও দেশের বাইরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এটি। তাই অন্য সবার মতো বিনোদন জগতের তারকারাও এ উৎসব ঘিরে আনন্দ উদযাপন করে থাকেন। ব্যতিক্রম নন চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

তবে অপু বিশ্বাসের কাছে ছোটবেলার পূজার দিনগুলোই ছিল অনেক বেশি সুন্দর। ওই সময় তিনি বগুড়ায় পূজা পালন করতেন। কারণ তার জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। তারকার হওয়ার পরও বগুড়াতেই পূজা করতেন।
কিন্তু এবার তিনি সেখানে যাচ্ছেন না। এবারের পূজা ঢাকাতেই উদযাপন করবেন বলে জানালেন অপু বিশ্বাস। পরিবার আর পরিচিতজনদের সঙ্গেই পূজার দিনগুলো রাঙিয়ে তুলবেন।ছোটবেলার পূজার স্মৃতি নিয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘ছোটবেলার পূজা তো অনেক গর্জিয়াস ছিল, অনেক পরিকল্পনা থাকত, অনেক আনন্দ থাকত।

সারা বছর অপেক্ষায় থাকতাম কখন পূজা আসবে। এখনকার পূজার সঙ্গে সেই সময়ের তুলনা চলে না। এখন সব দিন একই রকম হয়ে গেছে। পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা মিলেমিশে এক হয়ে গেছে।’অপু বিশ্বাস বললেন, ‘পূজায় ঢাকাতেই আছি।

অষ্টমীর দিন অঞ্জলি দেব। পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়। তাই সাজপোশাকে ট্র্যাডিশনাল বিষয়টি থাকবে। পূজার বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটাব। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করব। ওকে নিয়েই এবারের সব পরিকল্পনা। পূজায় পরিবারের সদস্যদের সুন্দর সুন্দর উপহার দিচ্ছি। নিজেও পূজার উপহার পাচ্ছি।’বেশ কয়েক বছর আগে অপু বিশ্বাসের মা গত হন। মা ছাড়া বেশ কয়েকটি পূজা আড়ম্বরহীন কেটেছে অপুর। এখন ছেলে আব্রাম খান জয় বড় হচ্ছে। এই পূজাতে তার স্কুলও ছুটি থাকে। ফলে ছেলেকে নিয়ে উৎসব আনন্দেই পূজার ছুটি উপভোগ করেন অপু। তবে উৎসব আর আনন্দে মেতে থাকলেও প্রতি মুহূর্তে মাকে মনে পড়ে তার। মনে হয়, মা থাকলে এই পূজা আরো আনন্দমুখর ও বর্ণিল হতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি

বগুড়া নয়, ঢাকাতেই পূজা পালন করবেন অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪