ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফিটনেস ট্রেনারকে ক্যাটরিনার ‘হুমকি’, কিন্তু কেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ১৪৯ বার

বলিউডের সেলিব্রিটি ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরদের ট্রেনার হিসেবে খ্যাতি রয়েছে তার। সম্প্রতি পুষ্টিবিদ রায়ান ফার্নান্দোর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীদের ট্রেনিং করানোর অভিজ্ঞতা ভাগাভাগি করেন তিনি।

সাক্ষাৎকারে ইয়াসমিন জানান, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নিপথ’ সিনেমার আইটেম গান ‘চিকনি চামেলি’র শুটিংয়ের আগে খানিকটা মজার ছলেই তাকে ‘হুমকি’ দিয়ে বসেন ক্যাটরিনা কাইফ।

ক্যাটরিনা চেয়েছিলেন গানের শুটিংয়ের সময় তার শরীরে যেন কোনো দৃশ্যমান মেদ না থাকে। সেজন্য এই অভিনেত্রী ইয়াসমিনকে বলেছিলেন, ‘যদি মেদ দেখা যায়, তাহলে আমি ন্যাশনাল টিভিতে গিয়ে বলে দেব তুমি ভালো ট্রেনার নও।’

এছাড়া অন্তঃসত্ত্বা আলিয়া ভাটকে ট্রেইন করার অভিজ্ঞতা জানিয়ে ইয়াসমিন যোগ করেন, ‘আলিয়ার মনোযোগের স্থায়িত্ব কম হওয়ায় তার জন্য টানটান ফিটনেস রুটিন তৈরি করতে হয়েছিল। যেমন আলিয়াকে যদি কোনো কিছু ২০ বার করতে বলি, তাহলে দেখা যাবে ৮ বারের সময় ও অমনোযোগী হয়ে পড়েছে। তাই আলিয়ার জন্য চটপটে ফিটনেস রুটিন নিয়ে কাজ করতে হয়েছে, যাতে তার মনোযোগ ধরে রাখা যায়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফিটনেস ট্রেনারকে ক্যাটরিনার ‘হুমকি’, কিন্তু কেন

আপডেট টাইম : ০৬:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪