ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

হানিফ ও মুন্নী সাহার ব্যাংক হিসাব স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ২১৮ বার
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম এবং সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। হানিফ পরিবারের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, যেমন পুত্র, কন্যা বা অন্যান্য এবং তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, হানিফ ও তার স্ত্রী, তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে এর ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।

ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে মাহবুব উল আলম হানিফ ও তাঁর স্ত্রী ফৌজিয়া আলমের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

মাহবুব উল আলম হানিফ, ফৌজিয়া আলম, তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের পাশাপাশি তাঁদের সব ব্যাংক হিসাব-সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণী বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।

কুষ্টিয়া–৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মাহবুব উল আলম হানিফ। তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি।

এদিকে বিএফআইইউ এর ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে মুন্নী সাহার ব্যাংক হিসাব-সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণী আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে পাঠাতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

হানিফ ও মুন্নী সাহার ব্যাংক হিসাব স্থগিত

আপডেট টাইম : ১০:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪