ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রচারণা ছাড়াই মুক্তি পেল ‘জিম্মি’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ১৬৫ বার

দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির সাহস পাচ্ছেন না প্রযোজক-নির্মাতারা। মুক্তির জন্য প্রস্তুত থাকলেও ভালো সময়ের অপেক্ষায় তাঁরা। এ ক্ষেত্রে ব্যতিক্রম প্রযোজক-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত ২৩ আগস্ট তাঁর ‘অমানুষ হলো মানুষ’ দিয়ে প্রায় দেড় মাস পর হলে মুক্তি পেয়েছিল নতুন সিনেমাটি।

আবারও দর্শকের জন্য নতুন সিনেমা নিয়ে এসেছেন তিনি। এবার এনেছেন ‘জিম্মি’। তবে অনেকটা দায়সারাভাবেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। একেবারে প্রচার ছাড়াই আজ দেশের ২০টি প্রেক্ষাগৃহে উঠছে জিম্মি।

২৪ সেপ্টেম্বর ফেসবুকে পোস্টার প্রকাশের মাধ্যমে ৪ অক্টোবর জিম্মি মুক্তির ঘোষণা দেন ডিপজল। ব্যস এখানেই শেষ। আর কোনো প্রচারণা দেখা যায়নি সিনেমার। এমনকি সিনেমার নায়িকা শিরিন শিলা সোশ্যাল মিডিয়ায়ও পোস্টার শেয়ার করেননি। প্রচারণা ছাড়া জিম্মি দর্শকের কাছে কতটুকু পৌঁছায়, সেটাই এখন দেখার বিষয়। এর আগে অমানুষ হলো মানুষ মুক্তির সময়েও একই অবস্থা লক্ষ করা গেছে। সেই সিনেমাটি ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেনি।

সিনেমা হিসেবে মুক্তি পেলেও জিম্মি তৈরি হয়েছিল ওয়েব সিরিজ হিসেবে। ২০২২ সালের প্রথম ভাগে শুরু হওয়া সাত পর্বের সিরিজটি পরিচালনার দায়িত্বে ছিলেন মনতাজুর রহমান আকবর। কনটেন্টের ধরনের সঙ্গে বদলে গেছে পরিচালকের নামও। সিনেমার পোস্টারে মনতাজুর রহমান আকবর নয়, পরিচালক হিসেবে লেখা হয়েছে ডিপজলের নাম। নাম পরিবর্তনের বিষয় নিয়ে অবগত আছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর। আলোচনা করেই তাঁদের নাম ব্যবহার করা হয়েছে বলে জানান নির্মাতা।
জিম্মিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রচারণা ছাড়াই মুক্তি পেল ‘জিম্মি’

আপডেট টাইম : ০১:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪